ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ

জ্যেষ্ঠ প্রতিনিধি : 

নেত্রকোনার আটপাড়ায় বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল এবং সিনিয়র সাংবাদিক ও এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান।

বক্তব্য রাখেন, আটপাড়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আশরাফ তুহিন, বিএনপির সহ-সভাপতি ইমরান তালুকদার, আটপাড়া প্রেস ক্লাব এর সভাপতি সৈয়দ মাকছেদুল আলম, সুখারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবীর চাম্পা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া। বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর ইসলাম উদ্দিন ও পরাগ মিয়া।

অনুষ্ঠানে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ১০টি এবং মোহনগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়সহ মোট ১১টি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৩৫০-এর বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতি শ্রেণি থেকে ১০ জন করে মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পরে তাদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বাউসা উত্তরপাড়া গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করাই তাদের প্রাথমিক লক্ষ্য। ভবিষ্যতে ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জান রুবেল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসকে/এনডি

আরও পড়ুন : সাংবাদিক আলিফ হত্যা : খুনিদের ফাঁসি চান স্ত্রী, পরিবারের পাশে ডেপুটি স্পিকার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

One thought on “শিক্ষার্থীদের মেধা বিকাশে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাউসা সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬