ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত পেছনে বাঁধা এবং মুখ ও পা স্কচটেপে মোড়ানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুকন উদ্দিন লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রুকন আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে বুদিয়ার জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে তাঁর স্ত্রী মিনা আক্তার মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহের মুখ ও পা স্বচ্ছ সাদা মোটা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। দুই হাত পিঠের পেছনে গামছা দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে তাঁকে হত্যার পর মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুন : সুনামগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল ৯০০ রোগীর চাপে হিমশিম, সেবা সচল রাখার আশ্বাস কর্তৃপক্ষের 

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

One thought on “নেত্রকোনায় জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোনায় জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার 

প্রকাশের সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬