ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় পূজামণ্ডপগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেত্রকোনা সদর ও বারহাট্টা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও আয়োজকদেরও সতর্ক থাকতে হবে। কেউ গুজব ছড়িয়ে বা অপতৎপরতার মাধ্যমে অপরাধ সংঘটনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/এনএম

আরও পড়ুন : নেত্রকোনায় জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার 

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোনায় দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬