
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুরে রাতের আঁধারে চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর পৌরসভার উবাইল এলাকার বিরিশিরি ঘাটে দূর্গাপুর থানার একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় Creta SUPER SOFT BLANKET লেখা বিভিন্ন রঙের ভারতীয় কম্বলের ৮০ পিস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা কম্বলগুলোর প্রতিটির আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা হিসেবে মোট মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে উদ্ধার করা কম্বলগুলোর কোনো মালিকের নাম-ঠিকানা পাওয়া যায়নি। পরে সেগুলো জব্দ তালিকাভুক্ত করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র মো. হাফিজুল ইসলাম আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চোরাকারবারি, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর ও এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য মনোনীত হলো সাংবাদিক পুত্র জিম
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “রাতের আঁধারে পুলিশের অভিযান : দূর্গাপুরে মালিকবিহীন অবৈধ কম্বল জব্দ”