
এম. শাহাবুদ্দিন, (রাজশাহী) প্রতিনিধি | এসকেনিউজ২৪
সেকেন্ড জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর জুনিয়র ন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণের জন্য রাজশাহী জেলা টিমে
চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র মোসাদ্দিক হোসেন জিম।
বুধবার (৮ অক্টোবর) রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাজশাহী জিমনেসিয়ামে সারাদিনব্যাপী সেকেন্ড জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর রাজশাহী জেলা পর্যায়ের বাছাই
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক।
অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১২ (ওজন -৪৫ কেজি) ফাইটের বাছাইপর্বে ৩-৯ পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ান হয়ে
সেকেন্ড জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর জুনিয়র ন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণের জন্য রাজশাহী জেলা টিমে
চূড়ান্তভাবে মনোনীত হয়েছে দৈনিক দিনকালের রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক হোসেন শিশির এর পুত্র মোসাদ্দিক হোসেন জিম।সাংবাদিক পুত্রের সাফল্যের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এসকে/আরএস
আরও পড়ুন : অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ পাসপোর্ট অফিসের ব্যাখ্যা, ‘নিয়মের বাইরে কাউকে সেবা দেওয়ার সুযোগ নেই’
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য মনোনীত হলো সাংবাদিক পুত্র জিম”