
নেত্রকোনা, পূর্বধলা প্রতিনিধি :
পূর্বধলা পাট বাজারে পূর্বধলা বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাজার কমিটির সভাপতি আঃ গফুর তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এবং পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল । এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাজার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরা হয়।
এসকে/এনএম
আরও পড়ুন : যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















One thought on “পূর্বধলা বাজার বণিক সমিতির নতুন কমিটি’র সাধারণ সভা অনুষ্ঠিত”