ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় কায়সারের উদ্যোগে সপ্তমবারের মতো ইসলামী সম্মেলন, মুসল্লিদের ঢল

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :

মো. মিজানুর রহমান খান কায়সারের উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের বঙ্গবাজারে অবস্থিত জামিয়া গিয়াসিয়া নূরানী হাফিজিয়া মাদরাসা ও জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বাদ আসর থেকে উক্ত মাদরাসা ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় । এ সময় স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ।

আয়োজক মো. মিজানুর রহমান খান কায়সার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একসময় নেত্রকোণা জেলা যুবদলের সদস্য এবং কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকেন কায়সার। মাদরাসাটি প্রতিষ্ঠার সময় থেকেই তিনি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি মাদরাসার জমির একজন দাতা সদস্য। প্রতিষ্ঠানটির উন্নয়নসহ বিভিন্ন প্রয়োজনে আর্থিক ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন বলে জানা গেছে।

মাদরাসাটি থেকে ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হিসেবে শিক্ষা সম্পন্ন করেছেন। তাঁদের অনেকে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছেন।

অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলনে সভাপতিত্ব করেন, পীরে কামেল হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ (চৌরাস্তা) ।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়াতুল মানহাল, উত্তরা, ঢাকার পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ আল-আজহারী, কিশোরগঞ্জের বাগে জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা কবি সাইফ সিরাজ, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ খান মাদানী, মুফতি আশরাফুল আলম মাহমুদী এবং আল জামিয়াতুল কুরআনীয়া মাদরাসা, খালবলার পরিচালক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ।

মাহফিলের ব্যানারে সৌজন্যে সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম সুজনের নামও উল্লেখ করা হয়।

মো. মিজানুর রহমান খান কায়সার বলেন, এবারের ইসলামিক সম্মেলনটি সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। প্রতিবছরই আমার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি এ মাদরাসার একজন দাতা সদস্য। প্রতিষ্ঠানটির যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি। সবার দোয়া ও সহযোগিতা পেলে আগামী দিনেও এ আয়োজন অব্যাহত রাখতে চাই।

এসকে/এনকে

আরও পড়ুন :কেন্দুয়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,  প্রেমিকসহ গ্রেফতার ৩ 

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় কায়সারের উদ্যোগে সপ্তমবারের মতো ইসলামী সম্মেলন, মুসল্লিদের ঢল

কেন্দুয়ায় কায়সারের উদ্যোগে সপ্তমবারের মতো ইসলামী সম্মেলন, মুসল্লিদের ঢল

প্রকাশের সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬