ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ধর্ষণের অভিযোগ

কেন্দুয়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,  প্রেমিকসহ গ্রেফতার ৩

বিশেষ  প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে প্রেমিক বিল্লালের (২২) সঙ্গে দেখা করতে কেন্দুয়ায় আসেন ওই তরুণী।

অভিযোগ অনুযায়ী, বিল্লাল তাঁকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। পরে তাঁর দুই বন্ধু হারুন (২৭) ও রুবেলকে (২৫) ডেকে আনেন। একপর্যায়ে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাঁকে সেখানে রেখে চলে যান অভিযুক্তরা।

ঘটনার পর ওই রাতেই কেন্দুয়া থানায় বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তরুণী। পরে রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অন্য দুজন হলেন কাশিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হারুন ও এখলাছ মিয়ার ছেলে রুবেল। বিল্লাল মঙ্গল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতার তিনজনই পেশায় ভ্যানচালক।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুন : পাহাড়-নদী-হাওরে পর্যটনের অপার সম্ভাবনা, বাধা অবকাঠামো ও পরিকল্পনার অভাব

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,  প্রেমিকসহ গ্রেফতার ৩

ধর্ষণের অভিযোগ

কেন্দুয়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,  প্রেমিকসহ গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬