ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি এনামূল হক পলাশ

নিজস্ব প্রতিনিধি : 

শিশুতোষ ছড়ার গ্রন্থ ‘পাখপাখালির ছড়া’র জন্য ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ পেয়েছেন কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী আয়োজিত ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’-এর সমাপনী পর্বে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় উৎসাহ জোগানো এবং দেশের শিশুসাহিত্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এ উৎসবে ছিল নানা আয়োজন।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। ফিতা কাটা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্যের পর ‘শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা’ বিষয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী ও শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

দিনব্যাপী আয়োজনে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, শিশুতোষ ছড়া-কবিতা পাঠ, জাদু প্রদর্শনী এবং লেখক-সম্পাদক মুখোমুখি সংলাপসহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

বিকেলের অধিবেশনে জাতীয় পত্রিকার শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে শিশুসাহিত্যের মানোন্নয়ন, নতুন লেখকদের লেখার সুযোগ সৃষ্টি এবং এ ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উৎসবের শেষ পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। এ সময় ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশসহ নির্বাচিত লেখকদের সম্মাননা জানানো হয়।

সম্মাননা প্রদান ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ সাহিত্য উৎসবের সমাপ্তি ঘটে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের শিশুসাহিত্যের বিকাশ, নতুন লেখক সৃষ্টিতে অনুপ্রেরণা এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসকে/এনএম

আরো পড়ুন : এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় কায়সারের উদ্যোগে সপ্তমবারের মতো ইসলামী সম্মেলন, মুসল্লিদের ঢল

‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি এনামূল হক পলাশ

প্রকাশের সময় : ০৬:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬