ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ১১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মাতুব্বর (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর)রাতে উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মামুন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় মানিকদী গ্রামের একটি টিনের ঘর থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কবির মাতুব্বরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কবির মাতুব্বর উপজেলার মানিকদী গ্রামের মাহাবুর মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসকে/এনএম

আরো পড়ুন : বিশ্বমঞ্চে নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

One thought on “ভাঙ্গায় ১১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় প্রেমিকের সাথে দেখা করতে এসে  সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,  প্রেমিকসহ গ্রেফতার ৩

ভাঙ্গায় ১১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

প্রকাশের সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬