ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে দ্বিতীয়

বিশ্বমঞ্চে নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম

নিজস্ব প্রতিনিধি : 

আন্তর্জাতিক পর্যায়ে ডুবে মৃত্যু প্রতিরোধবিষয়ক রিপোর্টিং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আলপনা বেগম। গ্লোবাল হেলথ ইনকিউবেটর (জিএইচআই) আয়োজিত এ প্রতিযোগিতায় মাল্টিমিডিয়া স্টোরিটেলিং ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।

তিনটি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের সাতটি দেশের সাংবাদিকদের মধ্য থেকে মোট ছয়জনকে তাঁদের ফিচার স্টোরি, সংবাদ প্রতিবেদন ও মাল্টিমিডিয়া স্টোরিটেলিংয়ের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রথম গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সহায়তায় পানিতে ডুবে মৃত্যুর বাস্তবতা, এ ধরনের মৃত্যু প্রতিরোধের প্রতিবন্ধকতা এবং জীবন বাঁচাতে পারে এমন কার্যকর সমাধান তুলে ধরাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে ২০২৫ সালের নভেম্বরে মিসরের শার্ম-এল শেখ শহরের হোটেল রিজেন্সিতে সাতটি দেশের সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে জিএইচআই। প্রশিক্ষণে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং জনসচেতনতা তৈরিতে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি ক্যাটাগরিতে রিপোর্টিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্য থেকে ছয়জনকে তাঁদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়। মাল্টিমিডিয়া স্টোরিটেলিং বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক এ স্বীকৃতি পান আলপনা বেগম।

এ অর্জনের অনুভূতি জানতে চাইলে সাংবাদিক আলপনা বেগম বলেন, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি, এটাই পরম পাওয়া। বিশ্বের বুকে লাল-সবুজের বাংলাদেশের নাম থাকাই আমার সার্থকতা। নিরলসভাবে দায়িত্ব নিয়ে কাজ করলে বাংলাদেশের মানুষ সবকিছুতে এগিয়ে থাকবে বলে আমি মনে করি।”

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজিক বিভাগের সিনিয়র অ্যাডভাইজার লোপা ঘোষ গত ২১ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় আলপনা বেগমের অর্জন দেশের সাংবাদিকতার জন্যও গর্বের বিষয়। একই সঙ্গে পানিতে ডুবে মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যাকে সংবাদ ও মাল্টিমিডিয়া প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এনেছে এ স্বীকৃতি।

এসকে/এনএম

আরো পড়ুন : পে-স্কেল ও পেশাজীবীদের আর্থিক মর্যাদা নিয়ে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের সেমিনার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

বিশ্বমঞ্চে নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম

গ্লোবাল ড্রাউনিং প্রিভেনশন রিপোর্টিং চ্যালেঞ্জে দ্বিতীয়

বিশ্বমঞ্চে নেত্রকোনার সাংবাদিক আলপনা বেগম

প্রকাশের সময় : ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬