ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ভূমিকার প্রশংসা, সাংবাদিকদের কৃতজ্ঞতা আইজিপি’র

আইজিপি মো. আলী হোসেন ফকির, ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি :

দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপনে বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারত্ব, কর্তব্যনিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। একই সঙ্গে পুলিশের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আইজিপি’র পোস্ট এর স্ক্রিনশট

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় আইজিপি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে এবং নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিটের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

আইজিপি বলেন, পুলিশের সদস্যদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। এ জন্য তিনি পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাস। এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে সাংবাদিকদের ভূমিকা অনন্য। এ জন্য তিনি সম্মানিত সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বিপিএম।

ফেসবুক পোস্ট লিংক : ক্লিক করুন 

এসকে/এনএম

আরো পড়ুন : কুমিল্লায় আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ভূমিকার প্রশংসা, সাংবাদিকদের কৃতজ্ঞতা আইজিপি’র

বাংলাদেশ পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ভূমিকার প্রশংসা, সাংবাদিকদের কৃতজ্ঞতা আইজিপি’র

প্রকাশের সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬