ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বসতঘরে মাদক সেবন, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার পূর্বধলায় বসতঘরের ভেতরে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার গোহালাকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়।

আটকরা হলেন—গোহালাকান্দা গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে মো. পাভেল মিয়া (২৫) এবং একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোবারক হোসেন (৩৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোহালাকান্দা গ্রামের পাভেল মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে পাভেল মিয়া ও মোবারক হোসেনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ তাদের দোষী সাব্যস্ত করেন। আদালত পাভেল মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোবারক হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দুজনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসকে/এনএম

আরও পড়ুনঃ ৪৯ কোটি টাকার প্রকল্প, তবু মগড়ার বুকে দখল-দূষণের ছোবল

One thought on “পূর্বধলায় বসতঘরে মাদক সেবন, দুজনের কারাদণ্ড”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পূর্বধলায় বসতঘরে মাদক সেবন, দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০১:৩৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬