ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূর্গাপূজায় নেত্রকোনা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি 

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে নেত্রকোণায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলার বিভিন্ন উপজেলায় এবার মোট ৫৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রোববার (৪ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভায় জেলার ৫৪০টি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে নিয়মিত সমন্বয় সভা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিতকরণ, সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এড.), পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক, স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যেরও উৎসব। তাই সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসকে/এনএম

আরও পড়ুন : পুলিশিংয়ের মাঠ বাস্তবতা দেখতে নেত্রকোণায় ১৫ বিসিএস কর্মকর্তা

One thought on “দূর্গাপূজায় নেত্রকোনা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দূর্গাপূজায় নেত্রকোনা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি 

প্রকাশের সময় : ১০:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬