ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ডিবির অভিযান, গ্রেফতার সাবেক এমপি মিতা

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/এনএম

আরো পড়ুন : ধানমন্ডি লেকে ভাসমান মরদেহ উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

গুলশানে ডিবির অভিযান, গ্রেফতার সাবেক এমপি মিতা

প্রকাশের সময় : ০২:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬