
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার মাহফুজুর রহমান মিতা সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : ধানমন্ডি লেকে ভাসমান মরদেহ উদ্ধার
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.