ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করলেন এমপি ড. হিলালী

কোহিনূর আলম, নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪

‘সেবাই আমাদের অঙ্গীকার’—এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় পরীক্ষার নতুন প্রতিষ্ঠান ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টায় কেন্দুয়া পৌরসদরের শান্তিনগরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

উদ্বোধনকালে এমপি ড. হিলালী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হবে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুল পরীক্ষা ও সেবার মান নিশ্চিত করা গেলে ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’ কেন্দুয়াবাসীর আস্থা ও বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা আপস করা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দুয়া পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন আতাউল হক মিন্টু, শাহীন আনোয়ার, খালিদ সাইফুল্লাহ ও ডা. আরমান হক আলিফ।

প্রতিষ্ঠানের পরিচালক আতাউল হক মিন্টু বলেন, মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ভুল পরীক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর আস্থা ও বিশ্বাসের নতুন ঠিকানা হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদী।

পরে হাফেজ মাওলানা হুমায়ুন কবির রতনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসকে/এনকে

আরো পড়ুন : নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করলেন এমপি ড. হিলালী

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করলেন এমপি ড. হিলালী

প্রকাশের সময় : ০৭:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬