
মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে রাজধানীর পরিচিত ফ্যাশন প্রতিষ্ঠান ‘ব্যতিক্রম ফ্যাশন’-এর নতুন শো- রুমের উদ্বোধন করা হয়েছে।
আধুনিক ডিজাইন, রুচিশীলতা ও মানসম্মত পোশাকের সমন্বয়ে স্থানীয় ক্রেতাদের জন্য নতুন এই শো-রুম চালু করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ মধ্য বাজার রোডে নিউ মার্কেটের পূর্ব পাশে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শুরু হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ক্রেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন শোরুমে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি উন্নতমানের কাপড় ও নতুন ডিজাইনের পোশাক রাখা হয়েছে। রাজধানীতে না গিয়েও স্থানীয় ক্রেতারা যেন পছন্দের পোশাক সুলভ মূল্যে কিনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই শো-রুমটি সাজানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
‘ব্যতিক্রম ফ্যাশন’-এর স্বত্বাধিকারী তরুণ রাজনীতিবিদ কামরুল হাসান টিটু বলেন, চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের পোশাকের চাহিদা এবং রুচির বিষয়টি মাথায় রেখেই আমাদের এই শোরুমের যাত্রা শুরু। রাজধানীর মান ও আধুনিক ডিজাইনের পোশাক স্থানীয় ক্রেতাদের কাছে সহজলভ্য করাই আমাদের প্রধান লক্ষ্য। ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করে দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে চাই।
তিনি আরও বলেন, আমরা মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়ার পাশাপাশি ক্রেতাদের সাধ্যের মধ্যে পোশাক সরবরাহের চেষ্টা করব। আশা করি, চন্দ্রগঞ্জের মানুষ আমাদের প্রতিষ্ঠানকে আপন করে নেবেন।
শোরুম উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নতুন এই ফ্যাশন শোরুম চালুর মাধ্যমে চন্দ্রগঞ্জের পোশাক ও ফ্যাশন ব্যবসায় আরও বৈচিত্র্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসকে/এলআই
আরো পড়ুন : ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করলেন এমপি ড. হিলালী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















