
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পাঁচটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর সিজার মূল্য চার লাখ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর লেংগুড়া বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ১১৬৯/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা গরুগুলো নেত্রকোনা কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলামে বিক্রি করা হবে।
এসকে/এনআর
আরও পড়ুন : লক্ষ্মীপুরে সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















One thought on “কলমাকান্দা সীমান্তে ভারতীয় গরু জব্দ”