ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, দেশজুড়ে তিন দিনব্যাপী স্মরণোৎসব

নিজস্ব প্রতিনিধি :

মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও সাম্যের দর্শনে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছেন বাউলসম্রাট ফকির লালন শাহ। তাঁর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে দেশজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

লালন শাহের জীবনদর্শন, মরমি সংগীত ও মানবিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজধানী ঢাকা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশেষ লালন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। আলোচনা শেষে একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হবে লালনগীতির বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বাউল-ভক্তদের মিলনমেলা

লালন স্মরণোৎসবের প্রধান আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত ঐতিহাসিক লালন আখড়াবাড়িতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল, ভক্ত, গবেষক ও দর্শনার্থীরা সেখানে সমবেত হয়েছেন।

একতারা, দোতারা ও খমকের সুরে লালনের মরমি গান পরিবেশনের পাশাপাশি চলছে তাঁর দর্শন ও মানবতাবাদী চিন্তা নিয়ে আলোচনা। জাত-ধর্মের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার যে শিক্ষা লালন তাঁর গানে ও দর্শনে তুলে ধরেছেন, স্মরণোৎসবে সেই চেতনাই বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

মানবতার দর্শনে আজও প্রাসঙ্গিক লালন

ফকির লালন শাহ বাংলা লোকসংগীত ও মরমি সাধনার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর গান ও দর্শনে মানবপ্রেম, আত্মঅনুসন্ধান, সাম্য এবং ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে ওঠার আহ্বান ফুটে উঠেছে। সময়ের পরিবর্তনেও তাঁর সৃষ্টিকর্ম মানুষের মধ্যে মানবিকতা ও সম্প্রীতির বোধ জাগিয়ে চলেছে।

১৮৯০ সালের ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মৃত্যুবরণ করেন এই সাধক। তাঁর তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর সেখানে বাউল-সাধক ও লালনভক্তদের সমাগম ঘটে।

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসের আয়োজন তাই কেবল একজন সাধককে স্মরণ করার আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁর মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বার্তা নতুন করে ছড়িয়ে দেওয়ার উপলক্ষ।

এসকে/এনএম

আরও পড়ুন : খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় স্মরণসভা

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | সংবাদ, সংস্কৃতি ও সাহিত্যের সঙ্গে থাকুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, দেশজুড়ে তিন দিনব্যাপী স্মরণোৎসব

প্রকাশের সময় : ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬