ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

বিশেষ প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা,চিকিৎসা পরামর্শ,প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।

এর মধ্যে শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চোখের ছানি জনিত সমস্যায় আক্রান্ত ৭০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে নির্বাচিত ৫০ জন রোগীকে বিনামূল্যে আমেরিকান লেন্স দ্বারা চক্ষু ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান জানান,চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস) দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা,ঔষধ,চশমা বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসকে/এনভি

আরও পড়ুন : মদনে ২০ লাখ টাকার স্কুল রক্ষা প্রকল্পে ‘সাগর চুরি’র অভিযোগ

One thought on “নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোনার পূর্বধলায় বিনামূল্যে ৫ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

প্রকাশের সময় : ০২:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬