ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আশুলিয়া প্রতিনিধি |এসকেনিউজ২৪ 

আশুলিয়ার নরসিংহপুর ৬ নং ওয়ার্ডে সেলিনা খাতুন নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমি দখলের পায়তারা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার ও ভূমিদস্যু আবু তাহের মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা বেগম আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবু তাহের মৃধা তৎকালীন আওয়ামী সরকারের আমলে সরকারি স্কুলের জমিসহ একাধিক অসহায় মানুষের জমি দখল করেছেন। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি এবং পলাতক থেকে তার গ্যাং
নরসিংহপুর এলাকার মো. ছালাম মৃধা (৪২), মো. জুয়েল (৩২) ও মোসা. বুলবুলি আক্তার (৪৫) কে ব্যবহার করে প্রতিবেশী সেলিনা বেগমের ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন এবং জমির কাজে বাধা সৃষ্টি করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, “আবু তাহের মৃধা ও তার গং দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে। সরকার পরিবর্তনের পরও তারা থেমে নেই। বর্তমানে সে পলাতক থাকলেও তার লোকজন আমার জমিতে কাজ করতে বাধা দিচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি, প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

স্থানীয়দের অভিযোগ, আবু তাহের মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। তবে তার পলাতক অবস্থায়ও সহযোগীরা এলাকায় তৎপর রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/ডিএস

আরও পড়ুন : ময়মনসিংহে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর উদ্বোধন

One thought on “আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ১০:১৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬