আশুলিয়া প্রতিনিধি |এসকেনিউজ২৪
আশুলিয়ার নরসিংহপুর ৬ নং ওয়ার্ডে সেলিনা খাতুন নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমি দখলের পায়তারা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার ও ভূমিদস্যু আবু তাহের মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেলিনা বেগম আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবু তাহের মৃধা তৎকালীন আওয়ামী সরকারের আমলে সরকারি স্কুলের জমিসহ একাধিক অসহায় মানুষের জমি দখল করেছেন। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি এবং পলাতক থেকে তার গ্যাং
নরসিংহপুর এলাকার মো. ছালাম মৃধা (৪২), মো. জুয়েল (৩২) ও মোসা. বুলবুলি আক্তার (৪৫) কে ব্যবহার করে প্রতিবেশী সেলিনা বেগমের ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন এবং জমির কাজে বাধা সৃষ্টি করছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সেলিনা বেগম বলেন, "আবু তাহের মৃধা ও তার গং দীর্ঘদিন ধরে আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে। সরকার পরিবর্তনের পরও তারা থেমে নেই। বর্তমানে সে পলাতক থাকলেও তার লোকজন আমার জমিতে কাজ করতে বাধা দিচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি, প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।"
স্থানীয়দের অভিযোগ, আবু তাহের মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। তবে তার পলাতক অবস্থায়ও সহযোগীরা এলাকায় তৎপর রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/ডিএস
আরও পড়ুন : ময়মনসিংহে জেলা পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর উদ্বোধন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.