ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ মাসের সন্তান কোলে, স্বামীর বাড়ি গিয়ে জানলেন তালাক!

সাথী বেগম ,ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

ইমোতে পরিচয়, প্রেমের পর বিয়ে। সংসারে আসে কন্যাসন্তান। কিন্তু ১০ মাসের শিশুকে কোলে নিয়ে মাদারীপুর থেকে নেত্রকোনার কেন্দুয়ায় স্বামীর বাড়িতে এসে সাথী বেগম (২৯) জানতে পারেন, তাঁকে তালাকের নোটিশ দিয়েছেন স্বামী সুমন মিয়া (২৮)। এরই মধ্যে সুমন অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাথীর দাবি, স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর শিশুকন্যাকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে ফেরেন। ৩০ সেপ্টেম্বর তিনি কেন্দুয়া থানায় গেলে পরদিন পুলিশ তাঁকে শিশুসন্তানসহ সুমনের বাড়িতে পৌঁছে দেয়। সেখানে গিয়ে জানতে পারেন, ২৩ সেপ্টেম্বর তাঁকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে।

তালাকের নোটিশে সাথীর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, মারধর, হুমকি ও পরকীয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সাথী জানান, তিনি এখনো স্বামীর সংসার করতে চান এবং শিশুকন্যাসহ স্বামীর বাড়িতে থাকার সুযোগ চান।

সুমনের বাবা মোহাম্মদ হাদীস মিয়া বলেন, ছেলের দ্বিতীয় বিয়ের বিষয়টি তিনি আগে জানতেন না।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাথী এখনো লিখিত অভিযোগ দেননি; অভিযোগ পেলে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে।
সুমনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এসকে/এনএম
আরো পড়ুন :ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের, নিহতদের সবাই শনাক্ত

Tag :

One thought on “১০ মাসের সন্তান কোলে, স্বামীর বাড়ি গিয়ে জানলেন তালাক!”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

১০ মাসের সন্তান কোলে, স্বামীর বাড়ি গিয়ে জানলেন তালাক!

প্রকাশের সময় : ০১:৪২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬