নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
ইমোতে পরিচয়, প্রেমের পর বিয়ে। সংসারে আসে কন্যাসন্তান। কিন্তু ১০ মাসের শিশুকে কোলে নিয়ে মাদারীপুর থেকে নেত্রকোনার কেন্দুয়ায় স্বামীর বাড়িতে এসে সাথী বেগম (২৯) জানতে পারেন, তাঁকে তালাকের নোটিশ দিয়েছেন স্বামী সুমন মিয়া (২৮)। এরই মধ্যে সুমন অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাথীর দাবি, স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর শিশুকন্যাকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে ফেরেন। ৩০ সেপ্টেম্বর তিনি কেন্দুয়া থানায় গেলে পরদিন পুলিশ তাঁকে শিশুসন্তানসহ সুমনের বাড়িতে পৌঁছে দেয়। সেখানে গিয়ে জানতে পারেন, ২৩ সেপ্টেম্বর তাঁকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে।
তালাকের নোটিশে সাথীর বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, মারধর, হুমকি ও পরকীয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সাথী জানান, তিনি এখনো স্বামীর সংসার করতে চান এবং শিশুকন্যাসহ স্বামীর বাড়িতে থাকার সুযোগ চান।
সুমনের বাবা মোহাম্মদ হাদীস মিয়া বলেন, ছেলের দ্বিতীয় বিয়ের বিষয়টি তিনি আগে জানতেন না।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাথী এখনো লিখিত অভিযোগ দেননি; অভিযোগ পেলে তাঁকে আইনি সহায়তা দেওয়া হবে।
সুমনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এসকে/এনএম
আরো পড়ুন :ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের, নিহতদের সবাই শনাক্ত
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.