ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
খোরপোষের টাকা দেওয়ার কথা বলে ডেকে নিলেন সাবেক স্বামী , নদীর তীরে মিলল সাবেক স্ত্রীর লাশ

নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা লাশ : আটক সাবেক স্বামী

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোণার সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর নদীর তীরের মাটি খুঁড়ে নাজু আক্তার (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে নদীর তীর থেকে নাজুর লাশ উদ্ধার করা হয়। তিনি নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার প্রয়াত ইসলাম উদ্দিনের মেয়ে।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, প্রায় এক বছর আগে নুরুল আমীন ও নাজু আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাদের মধ্যে আদালতে মামলা চলছিল। একটি মামলার রায় অনুযায়ী নাজুকে খোরপোষের টাকা দিয়ে আসছিলেন নুরুল আমীন।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন নাজু। পরে ২২ সেপ্টেম্বর তার ভাই শুভ মিয়া নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে।

ওসি আবুল খায়ের বলেন, শুক্রবার দুপুরে নাজুর সাবেক স্বামী নুরুল আমীনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে নগুয়া গ্রামের নদীর তীরে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে নাজুর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, প্রায় তিন মাস ধরে নাজুকে খোরপোষের টাকা দিচ্ছিলেন না নুরুল আমীন। ঘটনার দিন টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে নাজুকে নগুয়া গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে নদীর তীরে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে মাটিচাপা দেওয়ার কথা পুলিশকে জানিয়েছেন নুরুল।

পরে নাজুর মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র গ্রামের একটি শ্মশানের পাশে পুঁতে রাখার তথ্যও পুলিশকে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসকে/এনএম

আরো পড়ুন : সু-শিক্ষাই দেখাবে আলোর পথ—কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আলোচনা সভা

One thought on “নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা লাশ : আটক সাবেক স্বামী”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

খোরপোষের টাকা দেওয়ার কথা বলে ডেকে নিলেন সাবেক স্বামী , নদীর তীরে মিলল সাবেক স্ত্রীর লাশ

নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা লাশ : আটক সাবেক স্বামী

প্রকাশের সময় : ০২:১৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬