ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় ভাঙা ঘরে মানবেতর জীবন আলিম উদ্দীনের

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে একাকী দিন কাটছে তাঁর। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিম উদ্দীনের স্ত্রী নেই। তাঁর ছেলেরা অন্যত্র বসবাস করেন। ফলে বার্ধক্য ও অসুস্থতার মধ্যে অনেকটা একাকী জীবন কাটাচ্ছেন তিনি। তাঁর থাকার ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বিভিন্ন অংশ ভেঙে গেছে। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আলিম উদ্দীন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন করাও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেও তাঁকে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে সুখারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আশরাফ কামাল তুহিন বলেন, ‘আলিম উদ্দীন খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর ঘরের অবস্থা অত্যন্ত খারাপ। ঘরটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁকে সহযোগিতা করা।’

স্থানীয়রা জানান, অসহায় আলিম উদ্দীনের জন্য একটি নিরাপদ বাসস্থান অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্যও সহায়তা দরকার। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাঁর দুর্ভোগ কিছুটা লাঘব হতে পারে।

এ অবস্থায় আলিম উদ্দীনের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাঁকে একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এসকে/এনএফ

আরো পড়ুন : ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে ৮জন ডাকাত গ্রেফতার : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

আটপাড়ায় ভাঙা ঘরে মানবেতর জীবন আলিম উদ্দীনের

প্রকাশের সময় : ০১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬