ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি ফেরা হলো না রাকিবের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ পুলিশের সদস্য কামরুল ইসলাম রাকিব (রাকিব) টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রাকিবের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে। তাঁর বাবা এ কে এম আনিছুর রহমান অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে রাকিব কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন এবং তাঁর কর্মস্থল ছিল কিশোরগঞ্জ।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কর্মস্থল কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের রায়পুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন রাকিব। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ সন্ধ্যায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন রাকিব।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এসকে/এনকে

আরো পড়ুন : কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট, শিক্ষার্থীর উপস্থিতিও শোচনীয়

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

বাড়ি ফেরা হলো না রাকিবের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

প্রকাশের সময় : ১০:০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬