ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুথি হামলার মধ্যেও কমলো বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক | এসকেনিউজ২৪

ইয়েমেনের হুথিদের হামলা অব্যাহত থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। সৌদি আরব থেকে জাহাজ চলাচল ও তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশার প্রভাবেই তেলের দামে এই পতন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ৮১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৯ সেন্ট বা ০ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে শনিবার সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি রাজধানী রিয়াদ এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাও ছিল।

তবে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকলেও সৌদি আরবের তেল সরবরাহ ও সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক থাকার সম্ভাবনাকে বিনিয়োগকারীরা গুরুত্ব দিচ্ছেন। এরই প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।

এসকে/এনএম 

আরো পড়ুন : পূর্বধলায় ব্যস্ত বাজারে তাঁতী দল নেতা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

হুথি হামলার মধ্যেও কমলো বিশ্ববাজারে তেলের দাম

প্রকাশের সময় : ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬