ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় যত্রতত্র পার্কিং ও রাস্তা দখলে ৩ মামলা, জরিমানা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় যত্রতত্র গাড়ি পার্কিং, পৌরসভার রাস্তা দখল এবং খেলার মাঠে অবৈধ দোকান ও গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড মোড়, খেলার মাঠ ও চিরাং মোড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় একটি, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় একটি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি—মোট তিনটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আইন মেনে চলার এবং সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

এসকে/এনকে

আরো পড়ুন : ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, গুরুতর আহত ২

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় যত্রতত্র পার্কিং ও রাস্তা দখলে ৩ মামলা, জরিমানা

প্রকাশের সময় : ১১:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬