ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, গুরুতর আহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিয়েছে ব্যাটারিসহ বিভিন্ন মালামালবোঝাই একটি পিকআপ। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালিগ্রাম বাজার এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে পিকআপটি ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির বেশ কিছু মালামাল সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরানোর ব্যবস্থা করে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর ফ্লাইওভার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এসকে/এফআর

আরো পড়ুন : ছাতকের রাধানগর দাখিল মাদ্রাসায় গুণী শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, গুরুতর আহত ২

প্রকাশের সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬