ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বৈঠক ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক | এসকেনিউজ২৪ 

দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সরাসরি বৈঠকের পরিকল্পনা প্রকাশ্যে চলে আসায় দলের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ভবিষ্যতে দলের অভ্যন্তরীণ আলোচনা ও কর্মসূচির তথ্য বাইরে না দেওয়ার জন্য নেতাদের সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই দিল্লিতে সরাসরি বৈঠকের পরিকল্পনার তথ্য প্রকাশ্যে আসার বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে দলটির এক জ্যেষ্ঠ নেতার বরাতে জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন জ্যেষ্ঠ নেতা এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছিলেন এবং শেখ হাসিনার অবস্থানস্থলে সরাসরি বৈঠকের পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বলে ওই নেতা দাবি করেন।

এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক, আইনি ও সাংগঠনিক কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দলের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের কয়েকজন নেতাও বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন। তারা নিজেদের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সূত্র : দৈনিক ইত্তেফাক 

এসকে/এনএম

আরো পড়ুন : ডিবির ধাওয়ায় কাভার্ডভ্যান আটক, মিলল ৭৫০ ভারতীয় কম্বল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

দিল্লির বৈঠক ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

প্রকাশের সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬