ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ-ব্যবস্থায় যুক্ত হলো নতুন বাস

বিশেষ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বাস যুক্ত হয়েছে। বাসটির চলাচল ও ব্যবহারোপযোগিতা যাচাইয়ের প্রয়োজনে আজ সোমবার সকাল ৯:২০টায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ খালেদ উজ্জামান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন বাসে করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে অস্থায়ী ছাত্র হল, সাতপাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখান থেকে স্থায়ী ক্যাম্পাসে পৌঁছে সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় মাননীয় উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণ এবং একাডেমিক কার্যক্রমের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ সেবা আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে। শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগে সহযোগিতার জন্য আমি পূবালী ব্যাংক পিএলসি-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।’

এ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন বাসটি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত পরিবহণ সেবায় যুক্ত হলো।

এসকে/এনপি

আরো পড়ুন :  লক্ষ্মীপুরে নকল ঘি-কসমেটিকসের গোডাউনে অভিযান : মালিকের ৩ মাসের কারাদণ্ড

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ-ব্যবস্থায় যুক্ত হলো নতুন বাস

প্রকাশের সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬