ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরে ৪ জন আটক

মনির হোসেন,  যশোর প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

অভিনব কায়দায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোর থেকে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটক চারজন হলেন মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার (১৯), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তাপস শিকদারের ছেলে তুষার শিকদার (২০), যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম সুইটি (২২) এবং যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি (২১)।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত রাতের টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস কুমার ও তুষার শিকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, আরও কয়েকজনের সঙ্গে মিলে তারা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মণ্ডলের বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তিকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন, অনলাইন ট্রানজেকশনে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৫৭টি সিমকার্ড এবং জুয়া পরিচালনার নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও জুয়া চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার পর সোমবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসকে/জেএম

আরো পড়ুন : ‘মুজিব কর্নার’ বদলে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নার’ করার প্রস্তাব

One thought on “অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরে ৪ জন আটক

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে নকল ঘি-কসমেটিকসের গোডাউনে অভিযান : মালিকের ৩ মাসের কারাদণ্ড

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরে ৪ জন আটক

প্রকাশের সময় : ১০:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬