ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফয়সাল হত্যা: আসামিদের গ্রেফতার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার সদর উপজেলার উত্তর বিশিউড়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামকে পরিবর্তন করে নিরপেক্ষ কোনো কর্মকর্তার কাছে তদন্তভার দেওয়ার দাবি জানান স্বজনরা।
সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জুন রাতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন লাঠি ও লোহার রড নিয়ে আমির ফয়সালের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রিয়াজ, রাজন, মাসুমসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়। পরিবারের অভিযোগ, মামলার পর এখন পর্যন্ত মাত্র দুজন আসামি গ্রেফতার হলেও অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়। নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানায়।

এসকে/এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় জোরপূর্বক জমি দখল, হামলা ও হত্যার হুমকির অভিযোগ

One thought on “ফয়সাল হত্যা: আসামিদের গ্রেফতার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট : ৭৫ হাজার টাকা জরিমানা

ফয়সাল হত্যা: আসামিদের গ্রেফতার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি

প্রকাশের সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬