ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে  ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ মো. সাব্বির মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জান্নাতুল নাঈম এ দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজ মোল্লার তত্ত্বাবধানে এএসআই নাহিদ নিয়াজ, এএসআই রমজান আলী হাওলাদার ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় নড়াইল সদর থানার ৯ নম্বর সিংগাশোলপুর ইউনিয়নের কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সিংগাশোলপুর বাজার-বড়কুলাগামী পাকা সড়ক থেকে সাব্বির মোল্লাকে ২৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির মোল্লা শোলপুর গ্রামের হাবিবার মোল্লার ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনইউ

আরো পড়ুন : নেত্রকোনায় বন কর্মকর্তার কার্যালয় থেকে রাতের আঁধারে গাছ পাচারের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

দেলোয়ার হোসেন মাসুদ এর ছোটগল্প || জোছনাবিলাস 

নড়াইলে  ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৫:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬