
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে চৌমুহনী বাজারের আবাসিক হোটেল মিয়ামি ও স্কাইভিউতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী-পুরুষসহ আটজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে মামলা করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সোনাইমুড়ী উপজেলার মো. সোহাগ (৪০), ইকবাল হোসেন (৪২), জুনায়েদ আহমেদ (২৭) এবং হাতিয়া উপজেলার মো. মুন্না (২৩) রয়েছেন।
নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ কামরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে গ্রেফতার আটজনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসকে/এনএম
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















One thought on “নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান : নারীসহ গ্রেফতার ৮”