ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন নেত্রকোণার দায়িত্ব পৌরসভা ও নাগরিকের

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

সীমিত জনবল ও যানবাহন নিয়েও শহর পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে নেত্রকোণা পৌরসভা। ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার ও বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রতিদিন দায়িত্ব পালন করছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রয়োজনের তুলনায় জনবল ও বর্জ্য পরিবহনকারী যানবাহন কম থাকায় অনেক সময় সব এলাকার বর্জ্য দ্রুত অপসারণ করা সম্ভব হয় না। তবুও নাগরিকদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পৌর প্রশাসক মুনমুন জাহান বলেন, সীমিত সক্ষমতার মধ্যেও পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাগরিকদের সহযোগিতা পাওয়া গেলে এ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে।

সচেতন নাগরিকরা বলছেন, পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু পৌরসভার নয়, প্রতিটি নাগরিকেরও। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ড্রেন-সড়ক পরিষ্কার রাখায় সহযোগিতা করলেই গড়ে উঠতে পারে সুন্দর ও বাসযোগ্য নেত্রকোণা।

পৌরসভা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই পারে নেত্রকোণাকে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক শহরে রূপ দিতে।

এসকে/এনকে

আরো পড়ুন : কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও র‍্যালি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

পরিচ্ছন্ন নেত্রকোণার দায়িত্ব পৌরসভা ও নাগরিকের

প্রকাশের সময় : ০৫:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬