ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা আনোয়ার হোসাইন আন নাজেরীর সভাপতিত্বে ও হাফেজ মো. আনোয়ারুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের।

প্রধান আলোচক ছিলেন – বাংলা টিভি ও যমুনা টিভির নিয়মিত ধর্মীয় আলোচক মুফতি খাজা ওয়াসমান হারুনী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রধান আলোচক মুফতি খাজা ওয়াসমান হারুনী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও ন্যায়-নীতির অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত, কলমাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসকে/এনআর

আরো পড়ুন : ৩৩ পদ অনুমোদন, অচিরেই পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে যশোর সিসিইউ

One thought on “কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও র‍্যালি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও র‍্যালি

প্রকাশের সময় : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬