ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ভালো কাজের আশায়  ভারতে ৪ বছর কারাভোগ জামালপুরের সিরাজুল

মনির হোসেন, যশোর প্রতিনিধি  || এসকেনিউজ২৪ 

চীনে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন সিরাজুল ইসলাম(৫৭) নামে এক বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তাকে হস্তান্তর করেন বলে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগজ্ঞ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, সিরাজুল ইসলাম দালালের প্রলোভনে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারি সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সেখান থেকে বিহারে যায়। এ সময় দালাল তাকে ফেলে পালিয়ে যায়। পরে সেখানে মাছ ধরার কাজ করে। একই সালের জুলাই সাসে ভারতের বিএসএফ এর হাতে আটক হয়। পরে আদালতে নেওয়া হলে আদালত তাকে অবৈধ ভাবে ভারতে প্রবেশের অপরাধে চার বছরের সাজা দিয়ে বিহার জেলে পাঠায়। চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) তার সাজা শেষ হলে মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌছে দেয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কোয়ার্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসা সিরাজুল ইসলামকে যশোরে তাদের শেল্টারহোমে রেখে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

এসকে/জেএম

আরো পড়ুন : গ্রামবাসীর হাতে মাদকসহ হাতেনাতে আটক মাদকসেবী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

চীনে ভালো কাজের আশায়  ভারতে ৪ বছর কারাভোগ জামালপুরের সিরাজুল

প্রকাশের সময় : ০২:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬