ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামবাসীর হাতে মাদকসহ হাতেনাতে আটক মাদকসেবী

সুমন মাহমুদ শেখ, মোহনগঞ্জ প্রতিনিধি || এসকেনিউজ২৪

মোহনগঞ্জ টু আদর্শনগর সড়কে বড়কাশিয়া চেয়ারম্যান বাড়ির সামনে একজন মাদকসেবীকে হাতেনাতে আটক করেছে বড়কাশিয়া গ্রামবাসী। মঙ্গলবার (১৮ আগস্ট)  দুপুর দুইটায় এ ঘটনা ঘটে। 

উল্লেখ্য, আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেওথান হাবিবুর রহমানের বাড়িতে দেওথান-বড়কাশিয়া দুই গ্রামের লোকজন মাদক বিরোধী আলোচনা বৈঠক হয়েছে। আলোচনায় মাদকের বিরুদ্ধে দুই গ্রামের কঠোর অবস্থানের সিদ্ধান্ত হয়েছে।

মাদক বিরোধী এই মিটিং শেষ হওয়া মাত্রই খবর পেয়ে মো. গোলাম রাব্বানী পুতুল, মো. নূরুল কবির, মো. শাহজাহান আলম বিপ্লবের নেতৃত্বে বড়কাশিয়া গ্রামের লোকজন ওখানে ছুটে যায়। গ্রামের তরুণদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটককৃত মা’দকসেবী মো. খোকন মিয়া (৩০)। সে ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের বাসিন্দা। তার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক বিক্রেতা বড়কাশিয়া গ্রামের মো. মোস্তাক (৫০) এর বাড়িতে মোহনগঞ্জ থানার পুলিশ ও গ্রামবাসী অভিযান চালায়। ইতোমধ্যে মোস্তাক পালিয়ে যায়। আটক খোকনকে গ্রামের নেতৃবৃন্দ পুলিশে সোপর্দ করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মাত্র তাকে পুলিশ হেফাজতে নিয়েছি। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠাবার পরবর্তী পদক্ষেপ চলমান।

এসকে/এনএস

আরো পড়ুন : কেন্দুয়া পৌর শহরে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

গ্রামবাসীর হাতে মাদকসহ হাতেনাতে আটক মাদকসেবী

প্রকাশের সময় : ০২:২৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬