নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাহাত হাসান (৬) ও নাফিস (সাড়ে ৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পূর্বধলার কান্দাপাড়া ও আটপাড়ার পাহাড়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় রাহাত। পরে স্বজনরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
অন্যদিকে, আটপাড়ার পাহাড়পুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় নাফিস। স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৌশিক দাস পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : খালেদা জিয়ার জন্মদিনে নেত্রকোণায় বিএনপির দোয়া ও মিলাদ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















