ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিনে নেত্রকোণায় বিএনপির দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁর রুহের মাগফেরাত, দেশ ও জনগণের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নেত্রকোণা শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনিসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, জনগণের শান্তি, বিএনপির নেতাকর্মীদের মঙ্গল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

এ সময় দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করে তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, একই উপলক্ষে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগেও পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, জন্মদিন উপলক্ষে পৃথক কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন : নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের কাউন্সিল, ঈদে মিলাদুন্নবীর জুশনে জুলুস ও নতুন কমিটির অনুমোদন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

খালেদা জিয়ার জন্মদিনে নেত্রকোণায় বিএনপির দোয়া ও মিলাদ

প্রকাশের সময় : ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬