ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারে আমন ধানের চারা রোপণ

জ্যেষ্ঠ প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার পূর্বধলায় আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলার ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’ ফার্মে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

উদ্বোধনকালে প্রধান অতিথি মাছুম মোস্তফা বলেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো হলে কৃষকের শ্রম ও উৎপাদন খরচ কমবে। একই সঙ্গে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। রাইস ট্রান্সপ্লান্টারের মতো যন্ত্রের মাধ্যমে দ্রুত ও সঠিকভাবে ধানের চারা রোপণ করা সম্ভব। এতে কৃষকের সময়, শ্রম ও অর্থ—তিনটিই সাশ্রয় হবে।

এ সময় তিনি ‘স্বপ্ননীড় এগ্রো বিডি’র আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের এ ধরনের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ফার্মের জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপা আমন ধানের চারা রোপণ এবং বৃক্ষ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এসকে/এনডি

আরো পড়ুন :  ৩০ বছর পর সালমান শাহ হত্যার নতুন মোড় : বিমানবন্দরে অভিনেতা ডন আটক

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

পূর্বধলায় রাইস ট্রান্সপ্লান্টারে আমন ধানের চারা রোপণ

প্রকাশের সময় : ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬