ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছর পর সালমান শাহ হত্যার নতুন মোড় : বিমানবন্দরে অভিনেতা ডন আটক

বিনোদন ডেস্ক ||এসকেনিউজ২৪ 

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ডনকে (ডন হক) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য ও বিতর্কের অবসান হয়নি।

সম্প্রতি দীর্ঘদিনের জটিলতার পর সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর তদন্তে নতুন করে গতি আসে। এরই ধারাবাহিকতায় রোববার বিমানবন্দর থেকে অভিনেতা ডনকে আটক করা হলো।

সালমান শাহর পরিবারের দীর্ঘদিনের দাবি, তাঁর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না; বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহর মা নীলা চৌধুরীও অভিযোগ করে আসছিলেন, ছেলের মৃত্যুর পর তাঁরা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তাঁর অকালমৃত্যু আজও বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও রহস্যঘেরা ঘটনা।

নতুন করে হত্যা মামলা এবং মামলার অন্যতম আসামি অভিনেতা ডনকে আটকের ঘটনায় সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে নতুন মোড় তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

এসকে/এনএম

আরো পড়ুন : স্বামীর দ্বিতীয় বিয়ের অভিযোগ, নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

৩০ বছর পর সালমান শাহ হত্যার নতুন মোড় : বিমানবন্দরে অভিনেতা ডন আটক

প্রকাশের সময় : ০৪:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬