ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন সদস্য আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়বাজারের সুচিত্রা স্টোর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়দের ধারণা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভানোর সময় নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খানসহ তিনজন সদস্য আহত হন। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনে সুচিত্রা স্টোর, উর্তি স্টোর, মজুমদার ইলেকট্রনিক্স, একটি জুতার দোকান, একটি সিরামিকসের দোকানসহ মোট ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এছাড়া গলির পেছনে থাকা প্রান্ত সাহা, শুভ সাহা ও লিটন চৌধুরীর আধাপাকা টিনশেড বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্টেশন অফিসার খানে আলম খান সাংবাদিকদের জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ এবং আগুনের উৎস উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

এসকে/এনএম

আরো পড়ুন :  প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : সম্মানির অর্থ থেকে চার ইমাম-মুয়াজ্জিনকে অনুদান দিলেন এমপি হিলালী

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত

প্রকাশের সময় : ০১:০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬