ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : সম্মানির অর্থ থেকে চার ইমাম-মুয়াজ্জিনকে অনুদান দিলেন এমপি হিলালী

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ থেকে চারজন অসুস্থ ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক অনুদান প্রদান করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার তাঁর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি অনুদানের অর্থ তুলে দেন। এ সময় বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-উলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নির্বাচনের আগে ড. হিলালী ঘোষণা দিয়েছিলেন যে, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সম্মানির অর্থ তিনি ইমাম-মোয়াজিনদের কল্যাণে ব্যয় করবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি ‘ইমাম-মোয়াজিন ও এতিম কল্যাণ ট্রাস্ট’ গঠন করেন এবং নিজের সরকারি সম্মানির অর্থ ট্রাস্টে প্রদান করেন। ট্রাস্টের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় জটিল রোগে আক্রান্ত চারজন ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে ট্রাস্টের মাধ্যমে তিন শতাধিক কোরআনের হাফেজকেও অনুদান প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত মাওলানা আমিনুল ইসলাম ফারুকী এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্থ তাঁর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাস্ট পরিচালনা পরিষদের সদস্য মাওলানা হারুন অর রশিদ ফারুকী ও আব্দুর রশিদ নূরানী বলেন, কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ইমাম-মোয়াজিন ও এতিম শিশুদের পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। আজ কেন্দুয়া উপজেলায় অনুদান প্রদান করা হয়েছে। আটপাড়া উপজেলায়ও যাচাই-বাছাই চলছে এবং খুব শিগগিরই সেখানে অনুদান বিতরণ করা হবে।

এ সময় ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি । এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও এতিম শিশুদের কল্যাণে কাজ করে যেতে আমি বদ্ধপরিকর । তিনি সবার কাছে দোয়া কামনাও করেন।

এসকে/এনকে

আরো পড়ুন : কিশোরী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেফতার : আত্মগোপনের ইতি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : সম্মানির অর্থ থেকে চার ইমাম-মুয়াজ্জিনকে অনুদান দিলেন এমপি হিলালী

প্রকাশের সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬