
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনা মডেল থানার পৌরসভার শান্তিনগর (রাজুর বাজার) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার সময় এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পূর্ব)-এর এসআই (নি.) রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে একটি চৌকস দল শুক্রবার (১ আগস্ট) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে নেত্রকোণা পৌরসভার শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার ৩১টি স্ক্রিনশট জব্দ করা হয়।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেরানীগঞ্জে র্যাবের অভিযানে মিললো ইয়াবা তৈরির কারখানা : ৪ মাদককারবারি গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















