ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে মিললো ইয়াবা তৈরির কারখানা : ৪ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | | এসকেনিউজ২৪

রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা উৎপাদনের একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল, বিভিন্ন উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতিসহ চারজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) র‌্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল এবং ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় এক গোপন আস্তানায় এ ঝটিকা অভিযান চালায় র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি দল।

অভিযানে উদ্ধার করা হয় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের প্রায় ১ হাজার ৯৬৮ পিস তৈরি ইয়াবা ট্যাবলেট। এছাড়া ট্যাবলেট বানানোর বিভিন্ন রাসায়নিক পাউডার সদৃশ কাঁচামাল, ইয়াবার আকৃতি দেওয়ার ডায়াস ও ম্যানুয়াল যন্ত্র, ৫টি মোবাইল ফোন এবং একটি সূক্ষ্ম ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন— বংশাল চাঙ্গেরপুল এলাকার মৃত সবুরের ছেলে মাদক চক্রের অন্যতম হোতা মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর বাবর রোড এলাকার মো. কামরুদ্দীনের ছেলে মো. আলী আরমান (৩৬), সাভারের মো. কাশেমের ছেলে মো. শাহজাহান (৪০) এবং আদাবর রিংরোড এলাকার মৃত শফিকের মেয়ে সোনিয়া (৩০)।

র‌্যাব কর্মকর্তা জানান, আটককৃতদের মূল পরিকল্পনা ছিল সীমান্ত পেরিয়ে আসা মূল চালানের ওপর নির্ভর না করে নিজেরাই রাসায়নিক সংমিশ্রণে নকল ইয়াবা তৈরি করা। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে প্রয়োজনীয় কেমিক্যাল ও কেমিক্যাল পাউডার সংগ্রহ করে দুর্গম এই আস্তানায় রাতারাতি ইয়াবা বানিয়ে ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিল। চক্রটিতে একজন নারী সদস্যও সক্রিয় ভূমিকা পালন করতেন।

গ্রেপ্তারকৃত আলমগীর ওরফে ‘আন্ডে’ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় অন্তত তিনটি মাদক মামলার এজাহার রয়েছে। সীমান্তপথে মাদকের কড়াকড়ির কারণে এই চক্রটি কম খরচে ঘরে বসেই ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিপজ্জনক এসব ট্যাবলেট বাজারজাত করছিল।

আটককৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে জব্দকৃত মালপত্র ও যন্ত্রপাতিসহ তাদের কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে এই চক্রের পেছনে অন্য কোনো গডফাদার কিংবা কেমিক্যাল সরবরাহকারী রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে র‌্যাব।

এসকে/এনএম

আরো পড়ুন : কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে মিললো ইয়াবা তৈরির কারখানা : ৪ মাদককারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ১০:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬