ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

একুশে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৩১ জুলাই) বিকল ৩টায় কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মরহুমের নাতি ও ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।

অনুষ্টানে সভাপতিত্ব করেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক
মো. সেকুল ইসলাম খান । সঞ্চালনায় ছিলেন, চারণ সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্বশর্মা ।

বক্তারা মরমী সাধক জালাল উদ্দিন খাঁর জীবন, দর্শন ও লোকসংগীতে তাঁর অসামান্য অবদান স্মরণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ।

প্রধান আলোচক এমন আয়োজনের জন্যে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আধুনিক সাহিত্যে বাউলদের তথা জালাল উদ্দিন খাঁর প্রভাব আলোকপাত করেন ।

প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সাহিত্য-সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তিনি কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতিকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় । একই সাথে প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালীকে প্রদান করা হয় সম্মাননা স্মারক ৷

এ সময় উপস্থিত ছিলেন, বাউলশিল্পী, কবি, নাট্যকার, অভিনেতা, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ।

এসকে/এনকে

আরো পড়ুন : কেন্দুয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় জালাল উদ্দিন খাঁর ৫৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা

প্রকাশের সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬